২৯ ডিসেম্বর ২০২৩
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : চুনারুঘাটে ডক্টর্স সোসাইটি অব বাংলাদেশের (ডিএসবি) এর উদ্যোগে ও সাটিয়াজুরী ইউনিয়নের বিশিষ্ট শিক্ষানুরাগী কেন্দ্রীয় শ্রমিক মজলিসের সভাপতি প্রভাষক মোহাম্মদ আবদুল করিমের ব্যবস্হাপনায় এলাকার গরীব ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকাল ১১ টায় উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নের সুন্দরপুর বাজারের শাম্মী কমিউনিটি সেন্টারে উক্ত শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় শ্রমিক মজলিসের সভাপতি প্রভাষক মোহাম্মদ আবদুল করিমের সভাপতিত্বে ও মুফতি ফরিদ উদ্দিন মাসুদের মুগ্ধকর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর সোসাইটি অব বাংলাদেশের সাধারণ সম্পাদক ডঃ আখলাক আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এডভোকেট সারোয়ার রহমান শামীম, শ্রমিক মজলিস হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক আহমদ রশিদ মনু, চুনারুঘাট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদ আলম, সাংবাদিক কাজী মাহমুদুল হক সুজন, ইন্জিনিয়ার শাহাজান কবির,এম দরছ আলী খান, এস এম আলী মর্তুজা,মুফতি আমান উল্লা,হাফেজ মূসা,নাসির উদ্দিন, মর্তুজ আলী, হাফেজ মাওলানা আব্দুল আলী, হাফেজ মাওলানা ফারুক আহমদ প্রমূখ।