২৮ ডিসেম্বর ২০২৩
নিজস্ব প্রতিবেদক : সিলেট-১ আসনে আওয়ামীলীগের সংসদ সদস্য প্রার্থী ও পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বলেেছেন, আবার আওয়ামী লীগ সরকার গঠন করতে পারলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন তা বস্তবায়ন করা হবে। সিলেটকে বন্যার কবল থেকে রক্ষা করতে, নদী ভাঙন রোধ করতে পদক্ষেপ নেয়া হবে। সিলেটে শিল্পাঞ্চল গড়ে তোলা হবে, পাশাপাশি সিলেট ঢাকা রেল যোগাযোগ উন্নত করা হবে।
বৃহষ্পতিবার সকালে নগরীর কাজিরবাজার এলাকায় নির্বাচনী প্রচারণার সময় সাংবাদিকদের সাথে আলাপ কালে তিনি এসব কথা বলেন।
নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে বলে দাবি করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, আওয়ামী লীগ আবার সরকার গঠন করতে পারলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন, তা বাস্তবায়ন করা হবে। সিলেটকে বন্যার কবল থেকে রক্ষা করতে, নদী ভাঙন রোধ করতে পদক্ষেপ নেওয়া হবে।
এসময় গণসংযোগ ও লিফলেট বিতরণের পাশাপাশি নৌকা প্রতীকে ভোট চান ড. মোমেন। এছাড়া তিনি আগামী ৭ জানুয়ারি উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে উল্লেখ করে মন্ত্রী ভোটারদের ভোটকেন্দ্রে যাওয়ার আহবান জানান।