২২ ডিসেম্বর ২০২৩


শাহপরাণ থেকে ১৮০ পিস ইয়াবাসহ যুবক আটক

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক: সিলেট-তামাবিল সড়কের শাহপরাণ থানাধীন ইসলামপুর এলাকায় অভিযান পরিচালনা করে ১৮০ পিস ইয়াবাসহ জুবের আহমেদ (৩৭) নামে এজক আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার তাকে আটক করা হয়।

আটককৃত জুবের শাহপরান থানার অন্তর্গত মোহাম্মদপুরের মৃত জয়নাল মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন সিলেট-তামাবিল সড়কের শাহপরাণ থানাধীন ইসলামপুর এলাকায় অভিযান পরিচালনা করে জুবের আহমেদকে আটক করা হয়।
দীর্ঘ দিন থেকে সে মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের সাথে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে বলে জানায় পুলিশ।‘

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় এজাহার দায়ের করেছেন।

শেয়ার করুন