২০ ডিসেম্বর ২০২৩


আমার বড় ভাইয়ের মতো আমিও যেন কাজ করে যেতে পারি : পররাষ্ট্রমন্ত্রী

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, আমার বড় ভাই আবুল মাল আবদুল মুহিতের মতো আমিও যেন কাজ করে যেতে পারি। সিলেটের উন্নয়ন করতে হলে শেখ হাসিনাকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে।

বুধবার সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত আওয়ামী লীগের নির্বাচনি জনসভায় তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু আমাদের হৃদয়ে সোনার বাংলার স্বপ্ন দিয়ে গেছেন। এই পথ ধরে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে উন্নয়ন দিয়েছেন। আমাদের দেশের ইজ্জত, সম্মান সারা বিশ্বে অত্যন্ত সুন্দরভাবে উত্থাপন করেছেন। শেখ হাসিনা আমাদের হৃদয়ে আরেকটি জিনিস দিয়েছেন, সেটি হলো আমরা বিজয়ের জাতি, আমরা মাথানত করি না, আমরা পারবো। এই আত্মবিশ্বাস প্রতিটি ঘরে ঘরে দিয়েছেন। এই সরকারের সঙ্গে আছি, এই জন্য আমি নিজেকে ধন্য মনে করি। কোভিড ম্যানেজমেন্টে সারা সাউথ এশিয়ার মধ্যে বাংলাদেশ একনম্বর- এর কৃতিত্ব আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে অসংখ্য ধন্যবাদ।

বক্তব্যে নিজের জন্য ভোট ও দোয়া চাইলেন পররাষ্ট্রমন্ত্রী।

শেয়ার করুন