১৮ ডিসেম্বর ২০২৩
মধ্যনগর(সুনামগঞ্জ)প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আচরণ রক্ষায় ব্যানার, পোস্টার, বিলবোর্ড জাতের রঙ্গিন প্রচারনার অপসারণের কাজ শুরু করেছে মধ্যনগর উপজেলা প্রশাসন। মনোনয়ন প্রত্যাশীসহ বিভিন্ন দলের নেতারা জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফেস্টুনে ভরপুর করেছিলেন চারদিক।
বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী স্বউদ্যোগে সাদাকালো ফেস্টুন অপসারণ না করায় মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার নেতৃত্বে সোমবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যানার-পোস্টার অপসারণ কার্য্য শুরু করে প্রশাসন। এসময় উপস্থিত ছিলেন এসআই সুভাষ চন্দ্র বর্মন সহ পুলিশ ও আনসার সদস্যরা।
মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা অতীশ দর্শী চাকমা বলেন নির্বাচনী আচরণ বিধি রক্ষায় এঅভিযান চলমান থাকবে।