১৮ ডিসেম্বর ২০২৩
ডেস্ক রিপোর্ট : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সোমবার সকাল থেকেই প্রার্থীদের মধ্যে নির্বাচনী প্তীরক বরাদ্দ শুরু হয়েছে।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শেখ রাসেল হাসান দিনের শুরুতেই সিলেট ১ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদেরকে দলীয় প্রতীক বরাদ্দ দেন তিনি।
সিলেট-১ আসনে ৫ জন প্রার্থী চুড়ান্ত লড়াইয়ে ভেটের মাঠে রয়েছে। তারা সবাই নিজ নিজ দলের পক্ষে প্রতিদ্বন্দ্বিতা করছেন।।
এর মধ্যে সম্মিলিত মুক্তিজোটের প্রার্থী আব্দুল বাসিত পেয়েছেন ছড়ি, এনপিপির প্রার্থী ইউসুফ আহমদ পেয়েছেন আম, আওয়ামী লীগের প্রার্থী একে আব্দুল মোমেন পেয়েছেন নৌকা, ইসলামী ঐক্যজোটের প্রার্থী ফয়জুল হক পেয়েছেন মিনার, এবং বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মো. সোহেল আহমদ চৌধুরী পেয়েছেন ডাব প্রতীক।
এসময় রিটার্নিং কর্মকর্তা প্রত্যেক প্রার্থীকে আচরণবিধি মেনে নির্বাচনী কার্যক্রম চালানোর অনুরোধ করেন। সেই সাথে প্রত্যেক প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি পড়ে শুনানো হয়।এই কার্যক্রম বিকেল ৪টা পর্যন্ত আসন ভিত্তিক প্রতীক বরাদ্দ ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় সভা চলমান থাকবে।