১৪ ডিসেম্বর ২০২৩
অমৃত জ্যোতি(মধ্যনগর)সুনামগঞ্জ: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা কৃষকলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ই ডিসেম্বর) বিকেলে অস্থায়ী কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মধ্যনগর উপজেলা কৃষকলীগের আহ্বায়ক মোঃরুহুল আমীন তালুকদার রব’র সভাপতিত্বে ও সদস্য সচিব রাহাত আনোয়ার রয়েলের সঞ্চালনায় মতবিনিময়ে বুদ্ধিজীবী দিবস,বিজয় দিবস,সম্মুখে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংগঠনকে গতিশীল করতে গুরুত্বপূর্ণ আলোচনা উত্থাপন করেন নেতৃবৃন্দ।
এসময় বক্তব্য রাখেন মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক উপানন্দ সরকার,কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম খান,আবুল কালাম ময়না,আজিম শেখ,সমর তালুকদার,আনোয়ার হোসেন।
কার্য্যকরী সদস্য কাকলী চৌধুরী,সনজীৎ রায়, বিপ্লব বড়ুয়া,রিংকু সরকার,জয়নাল আবেদীন,ক্ষেত্রমোহন তাং,বিকাশ তালুকদার।মধ্যনগর সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রবীন মজুমদার,দক্ষিণ শ্রীপুর ইউ ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি কয়েস আহম্মেদ,পাইকুরাটি ইউ ১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি তৌফিকুল আলম তালুকদার প্রমুখ।