১৪ ডিসেম্বর ২০২৩


ওসমানীনগরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা

শেয়ার করুন

ওসমানীনগর প্রতিনিধি: সিলেটের ওসমানীনগরে উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে আলোচনা সভা পুস্তক অর্পণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতি বার সকাল সাড়ে ১০ টায় উপজেলার বুরুঙ্গা শহীদ স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অমোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মহুয়া শারমিন ফাতেমা ও সহকারী কমিশনার ভূমি রাজীব দাশ পুরকায়স্থ পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শামিম আহমদ ভিপি।

এতে আরও বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান আনা মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম, থানার অফিসার ইনচার্জ রাশেদুল হক, উপজেলা আওয়ামিলীগ সভাপতি আতাউর রহমান, সহ সভাপতি আব্দাল মিয়া, তফজ্জুল হোসেন, সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু,উপজেলা প্রেসক্লাব সভাপতি জুবেল আহমদ সেকেল, অনলাইন প্রেসক্লাব সভাপতি শেখ ফয়ছল আহমদ, সাচ্চাসেবক লগী সভাপতি চঞ্চল পাল, উমরপুর ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া, তাজপুর ইউপি চেয়ারম্যান অরুনোদয় পাল ঝলক।

সাদীপুর ইউপি চেয়ারম্যান সাহেদ আহমদ মুছা, উছমানপুর ইউপি চেয়ারম্যান অলিউল্লাহ বদরুল, উপজেলা স্ব্যাস্থ অফিসার মোজাহারুল ইসলাম,এলজিইডি অফিসার আব্দুল আল মামুন, কৃষি অফিসার উম্মে তামিমা, সমাজ সেবা অফিসার জয়তী দত্ত, মৎস্য অফিসার মাশরূপা তাসলিম, সংবাদিক সঞ্জব আলী,উপজেলা ছাত্রলীগ সভাপতি সহ অন্যানোরা।

শেয়ার করুন