১২ ডিসেম্বর ২০২৩
গোয়াইনঘাট প্রতিদিন: গোয়াইনঘাট উপজেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা সদর হাসপাতালে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা যায়, জাতীয় “ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন” ৬ মাস হতে ১১ মাস বয়সী ৬০০০ হাজারের অধিক শিশুকে একটি নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল ও বারো মাস থেকে ৫৯ মাস বয়সী ৪৯ হাজারের অধিক শিশুকে একটি লাল রঙের ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। উপজেলার ২১৯ টি কেন্দ্র্রে প্রায় ৫৬ হাজার শিশুকে এ টিকা খাওয়নো হবে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার কর্মকর্তা ডা. কিশলয় সাহা ও স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসকগণ।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার কিশলয় সাহা জানান,উপজেলার ২১৯ টি কেন্দ্র্রে প্রায় ৫৬ হাজার শিশুকে এ টিকা খাওয়নো হবে।তিনি জানান কেউ বাদ পড়লে আগামী চার দিন ১৩, ১৪-১৭ ও ১৮ তারিখে ভিটামিন এ ক্যাপসুল খাওয়াতে পারবে।