১২ ডিসেম্বর ২০২৩


হামাসের হামলায় আরও ৫ ইসরায়েলি সেনা নিহত

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে হামাসের হামলায় আরও ৫ ইসরায়েলি সেনা নিহত হয়েছেন।সোমবার (১১ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

উপত্যকাটির দক্ষিণাঞ্চলে স্বাধীনতাকামী সশস্ত্র এই গোষ্ঠীটির যোদ্ধাদের অতর্কিত হামলায় প্রাণ হারান তারা।

প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনিস শহরে স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী
হামাস যোদ্ধাদের হামলায় পাঁচ ইসরায়েলি সেনা নিহত হয়েছে বলে সোমবার সেনাবাহিনী জানিয়েছে।

এক সামরিক বিবৃতিতে বলা হয়েছে, সেনাবাহিনীর ৫ম ব্রিগেডের ৮১১১তম ব্যাটালিয়নের সৈন্যরা শহরের একটি স্কুলের কাছে বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণে নিহত হয়।

উল্লেখ্য,গত ৭ অক্টোবর গাজা সংঘাত শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ৪৩৩ সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।

এএস // আতারা

 

শেয়ার করুন