৯ ডিসেম্বর ২০২৩


সিরিজ জেতা হল না বাংলাদেশের

শেয়ার করুন

 

স্পোর্টস ডেস্ক : আশা জাগিয়েও হতাশায় মুখ ঢাকতে হল বাংলাদেশকে। সিরিজের শেষ ম্যাচে একপ্রকার আত্মসমর্পণ করেছেন টাইগ্রেসরা। শুক্রবার কিম্বার্লিতে সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দলের কাছে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এতে বিদেশের মাটিতে ১-১ সমতায় সিরিজ শেষ করল ফারজানা-জ্যোতিরা।

এদিন টসে হেরে আগে ব্যাটিং করা বাংলাদেশ তুলতে পেরেছিল মাত্র ৯৪ রান। স্বল্প পুঁজির এই রান টপকাতে সমস্যাই হয়নি আফ্রিকানদের। ৮ উইকেট আর ২৮ বল হাতে রেখেই টপকে যায় প্রোটিয়ারা।

এর আগে প্রথম টি–টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ জিতেছিল ১৩ রানে। সিরিজের দ্বিতীয় ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। তৃতীয় ম্যাচ হেরে যাওয়ায় সিরিজ শেষ হলো সমতায়।

এএস // আতারা

 

শেয়ার করুন