৭ ডিসেম্বর ২০২৩
ছাতক প্রতিনিধি: ছাতক শহরের মন্ডলীভোগ এলাকার বাসিন্দা, ছাতকের প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং ছাতক সেবাশ্রম পরিচালনা কমিটির সহ সাংগঠনিক সম্পাদক প্রদীপ বর্ধন পরলোক গমন করেছেন।
বুধবার (০৬ ডিসেম্বর) সিলেট নগরীর মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোক গমন করেন তিনি।
প্রদীপ বর্ধনের অন্তেষ্টিক্রিয়া বুধবার দিবাগত রাত ১টায় ছাতক কেন্দ্রীয় শ্মশান ঘাটে অনুষ্ঠিত হয়েছে।
এদিকে ছাতক রামকৃষ্ণ সেবাশ্রম পরিচালনা কমিটির সহ সাংগঠনিক সম্পাদক প্রদীপ বর্ধনের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সেবাশ্রম পরিচালনা কমিটির সভাপতি রবিন্দ্র কুমার দাশ, সাধারণ সম্পাদক বাবুল রায়সহ নেতৃবৃন্দসহ ছাতক পূর্জা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।