৪ ডিসেম্বর ২০২৩
মধ্যনগর(সুনামগঞ্জ)প্রতিনিধি: সুনামগঞ্জ-১ আসনের তিনবারের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন এর মা রাবেয়া খাতুন আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার ভোররাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকাল তার বয়স হয়েছিল (৭৫)বছর।
মোয়াজ্জেম হোসেন রতন বাংলাদেশ আওয়ামী লীগ ধর্মপাশা উপজেলা শাখার সভাপতি ও সুনামগঞ্জ -১আসনে ৩বারের সংসদ সদস্য। এবং ধর্মপাশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন এর মমতাময়ী মাতা। তিনি চারপুত্র ও তিন কন্যা সন্তান সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমার জানাজার নামাজ আজ বিকাল তিনটার সময় নিজ বাড়ি পাইকুরাটি ইউনিয়নের নওধারস্থ হাওর বাংলা চত্বরে অনুষ্ঠিত হবে।
সদ্যপ্রয়াত মরহুমার বিদেহী রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এলাকার সকল শ্রেণীর জনমানুষ।