৩ ডিসেম্বর ২০২৩
নিজস্ব প্রতিবেদক : সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে জাতীয় পার্টির ভাইসচেয়ারম্যান ইয়াহইয়া চৌধুরীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শেখ রাসেল হাসান নাহিদ।রোববার দুপুরে তিনি এ মনোনয়ন বৈধ ঘোষণা করেন।
এর আগে সকালে যাচাই-বাছাইকালে আয়কর সংক্রান্ত জটিলতায় তার মনোনয়ন স্থগিত করা হয়েছিল। পরে দুপুরে যাবতীয় কাগজপত্রের সঠিকতা ভিত্তিতে তার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।
এদিকে, একই আসনে বর্তমান এমপি মোকাব্বির খানসহ আরও ৬ জনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য, আসনটিতে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এর মধ্যে ৭ জনের বাতিল, ২ জনের স্থগিত ও ৫ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
ঘোষণাকৃত বৈধ অন্যান্য প্রার্থীরা হলেন, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, তৃণমূল বিএনপির প্রার্থী মোহাম্মদ আবদুল মান্নান খান, বাংলাদেশ কংগ্রেসের মো. জহির ও স্বতন্ত্র প্রার্থী আলতাফুর রহমান সোহেল।
এএস // আতারা