৩ ডিসেম্বর ২০২৩


শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক আটক

শেয়ার করুন

 

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি :
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে হাফিজিয়া মাদ্রাসার শিক্ষককে আটক করেছে স্থানীয় জনতা।ঘটনাটি ঘটেছে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের দক্ষিণ কলাউড়া(নদীর পূর্বপাড়)তাহফিজুল কোরআন মাদ্রাসায়।

স্থানীয় সূত্র জানায়, শনিবার বিকালে মাদ্রাসার এক শিশু ছাত্রীকে (৬) ডেকে নিয়ে ধর্ষণ চেষ্টা করেন কাওছার । বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা তাকে পুলিশের কাছে হস্তান্তর করেন।

অভিযুক্ত শিক্ষকের নাম কাওছার (২৩)। তিনি উপজেলার বাংলাবাজার ইউনিয়নের দক্ষিণ কলাউড়া(নদীর পূর্বপাড়)তাহফিজুল কোরআন মাদ্রাসার শিক্ষক ও স্থানীয় মসজিদের মুয়াজ্জিন।

স্থানীয় ইউপি সদস্য নুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,খবর পেয় আমি ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত কাওছারকে জিজ্ঞেস করলে ধর্ষণচেষ্টার কথা স্বীকার করেন। আমরা তাকে পুলিশের কাছে হস্তান্তর করেছি।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ ওসি বদরুল হাসান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এএস // মাশুক নাঈম // আতারা

 

শেয়ার করুন