২৮ নভেম্বর ২০২৩


ছাতকে জামায়াতনেতা সুফি গ্রেফতার

সুফি আলম সোহেল। ছবি : সংগৃহীত

শেয়ার করুন

ছাতক ( সুনামগঞ্জ ) প্রতিনিধি : সুনামগঞ্জের ছাতকে নাশকতা মামলার আসামি জামায়াতনেতা অ্যাড. সুফি আলম সুহেলকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার বিকেলে শহরের গণেশপুর খেয়াঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ছাতক থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ আলম।

অ্যাড. সুফি আলম সোহেল উপজেলার ইসলামপুর ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান এবং একই ইউনিয়নের মধ্য গনেশপুর গ্রামের মৃত নুরুল ইসলামের পুত্র। ছাতক শহর থেকে বাড়ি ফেরার পথে তিনি গ্রেফতার হন।

এএস // আতারা

শেয়ার করুন