২৭ নভেম্বর ২০২৩
নিজস্ব প্রতিবেদক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিলেটের ১৯টি আসনের মধ্যে ১৫টি আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে সংসদে বিরোধী দলের ভূমিকা পালন করা জাতীয় পার্টি। বিভিন্ন কারনে এখনো সিলেটের ৪টি আসনে প্রার্থী ঠিক করতে পারেনি দলটি।
সোমবার বিকেল সাড়ে ৫টায় জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয় মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত প্রার্থীর তালিকা ঘোষণা করেন দলের মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।
সিলেট
সিলেট-১ আসনে নজরুল ইসলাম বাবুল, সিলেট-২ আসনে মকসুদ ইবনে আজিজ লামা, সিলেট-৩ আসনে আতিকুর রহমান আতিক, সিলেট-৪ আসনে এটি এম তাজ রহমান, সিলেট-৫ আসনে সাব্বির আহমদ ও সিলেট-৬ আসনে মোহাম্মদ সেলিম উদ্দিন।
মৌলভীবাজার
মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আহম্মদ রিয়াজ উদ্দিন, মৌলভীবাজার-২ (কুলাউড়া-কমলগঞ্জ আংশিক) আব্দুল মালিক, মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার-রজনগর) রুহুল আমিন।
সুনামগঞ্জ
সুনামগঞ্জ-১ (ধর্মপাশা ও গোসাইহাট উপজেলা) মোঃ আব্দুল মান্নান তালুকদার, সুনামগঞ্জ-৪ (সুনামগঞ্জ সদর উপজেলা) পীর ফজলুল রহমান মিজবাহ, সুনামগঞ্জ-৫ (ছাতক উপজেলা) নাজমুল হুদা হিমেল।
হবিগঞ্জ
হবিগঞ্জ-১ (নবীগঞ্জ ও বাহুবল উপজেলা) এম.এ. মুনিম চৌধুরী বাবু, হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর ও লাখাই উপজেলা) আব্দুল মুমিন চৌধুরী, হবিগঞ্জ-৪ (চুনারুঘাট, মাধবপুর উপজেলা) আহাদ উদ্দিন চৌধুরী শাহীন।
এদিকে, বিভিন্ন কারনে মৌলভীবাজার-৪ (শ্রীমগঙ্গল-কমলগঞ্জ আংশিক), হবিগঞ্জ-২ (আজমীরিগঞ্জ ও বানিয়াচং উপজেলা), সুনামগঞ্জ-২ (দিরাই উপজেলা ও শান্তা উপজেলা) এবং সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা) আসনে প্রার্থী চুড়ান্ত করতে পারেনি দলটি।