২৭ নভেম্বর ২০২৩
নিহত মঈন উদ্দীন। ছবি : সংগৃহীত
জৈন্তাপুর সংবাদদাতা : সিলেটের জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় মঈন উদ্দীন (৫০) নামে এক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ৪ নং দরবস্ত ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের বর্তমান দায়িত্বপ্রাপ্ত মেম্বার ছিলেন।
জানা গেছে, রোববার দিবাগতরাত সাড়ে ১০ টার দিকে ব্যক্তিগত কাজ শেষে হেঁটে যাওয়ার সময় দরবস্ত-কানাইঘাট সড়কের মানিকপাড়ায় দ্রুতগামী একটি মাইক্রোবাস তাকে সজোরে ধাক্কা মারে।
এসময় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে গেলে রাত দেড়টার দিকে সেখানে চিকিৎসাধীন মারা যান তিনি।
নিহত মঈন উদ্দিন দরবস্ত ইউনিয়নের নুরপুর গ্রামের মৃত জারিব আলির পুত্র। ব্যক্তিগত জীবনে তিনি অবিবাহিত ছিলেন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এএস // আতারা