১১ এপ্রিল ২০১৮
নিজস্ব প্রতিবেদক : নগরীর দক্ষিণ সুরমায় মিছির আলী (৩০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে দক্ষিণ সুরমা থানা পুলিশ। নিহত মিছির আলী গোলাপগঞ্জের মশকারপুর গ্রামের সুরূপ আলীর ছেলে।
বুধবার সকালে কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন একটি কলোনি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল বলেন, কলোনির একটি কক্ষ থেকে ওই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
রাতে কোনো এক সময় সে আত্মহত্যা করেছে বলে ধারণা করছে পুলিশ। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
তবে কি কারণে ওই যুবক আত্মহত্যা করেছে, তা প্রাথমিক ভাবে জানাতে পারেনি পুলিশ।
(আজকের সিলেট/১১ এপ্রিল/ডি/কেআর/ঘ.)