২৭ নভেম্বর ২০২৩
ছবি : সংগৃহীত
হবিগঞ্জ প্রতিনিধি : বিএনপি-জামায়েতের ডাকা অবরোধ চলাকালে হবিগঞ্জে পণ্যবাহী ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে কাভার্ডভ্যানটি মালামালসহ পুড়ে যায়।
সোমবার সকালে সদর উপজেলার ভাদৈ ভাঙ্গাপুল এলাকায় এ ঘটনা ঘটে।
ট্রাকচালক আব্দুস সাত্তার জানান, প্রাণ আরএফএল কোম্পানি থেকে প্লাস্টিকের পণ্য নিয়ে হবিগঞ্জ শহরের আসার পথে ভাদৈ এলাকায় কিছু লোক মিছিল নিয়ে এসে গাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। সাথে সাথে পুরো গাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। এতে প্রায় ৪ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্লাস্টিক পণ্য হওয়ার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এছাড়া গাড়ির সামনে অংশ পুড়ে গেছে।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অজয় চন্দ্র দেব জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। ঘটনার পর দুষ্কৃতকারীরা পালিয়ে যায়।আসামিদেরকে সনাক্ত ও আটকের চেষ্টা চলছে।
এএস // আতারা