২৬ নভেম্বর ২০২৩


দোয়ারাবাজারে অটোরিকশা চাপায় মাদ্রাসা ছাত্রী নিহত

শেয়ার করুন

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় মাদ্রাসায় যাওয়ার পথে অটোরিকশার চাপায় ফাইজা আক্তার (৬) নামের একটি শিশু নিহত হয়েছে। নিহত ফাইজা আক্তার উপজেলার পান্ডারগাও ইউনিয়নের গোপীনগর গ্রামের ব্যবসায়ী আব্দুল হান্নান টেইলারের কনিষ্ঠ মেয়ে।সে শ্রীপুর নতুনবাজার মাদ্রাসার শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল।

রোববার সকাল ৯ টায় উপজেলার শ্রীপুর পান্ডারগাও বাজার স্ট্যান্ডসংলগ্ন স্থানে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে যানাযায়, সকালে মাদ্রাসায় যাওয়ার পথে উপজেলার শ্রীপুর পান্ডারগাঁও বাজার স্ট্যান্ডসংলগ্ন স্থানে বেপরোয়া গতিতে আসা একটি অটোরিকশা তাকে চাপা দেয়। সে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উপজেলার মঙ্গলপুর ডাউকেরখাড়া গ্রামের মছদ্দর আলীর পুত্র তাজ আলী (১৬) অটোরিকশা চালক বলে জানা গেছে।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ মো:বদরুল হাসান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতকের অটোরিকশা ও চালককে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

শেয়ার করুন