১০ এপ্রিল ২০১৮


জনসংযোগে ব্যস্ত সময় পার করছেন সারওয়ার হোসেন

শেয়ার করুন

সৈয়দ রাসেল আহমদ:: কানাডা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি,দৈনিক শুভ প্রতিদিনের সম্পাদক সারওয়ার হোসেন। সিলেট ৬ আসনে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারে একটি আলোচিত নাম সারওয়ার হোসেন।জাতীয় নির্বাচনকে সামনে রেখে হরদম কাজ করে যাচ্ছেন এ আওয়ামীলীগ নেতা।

গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের বিভিন্ন এলাকায় চষে বেড়াচ্ছেন তিনি,মাঠ থেকে শুরু করে বাড়ির উঠোন পর্যন্ত পৌছে যাচ্ছে তার পদচারণা।প্রতিদিন সিলেট ৬ আসনের কোন না কোন এলাকায় তার উপস্থিতি থাকছেই, হোক সেটা খেলার মাঠ অথবা বাড়ির উঠোন।এছাড়াও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানেও উপস্থিত থাকতে দেখা যায় তাকে।

সিলেট ৬ আসন থেকে নির্বাচিত হয়ে বর্তমানে শিক্ষা মন্ত্রনালয়ে মন্ত্রীর দায়িত্বে আছেন নুরুল ইসলাম নাহিদ। নির্বাচনি এলাকায় উন্নয়ন করলেও মন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর থেকে সময়ের অভাবে নিজ নির্বাচনী এলাকায় সময় একটু কম দিচ্ছেন তিনি।আর এতে জনগণ থেকে একটু দুরত্ব তৈরি হয়েছে।অপর দিকে সারওয়ার হোসেন ৬ আসনে প্রচুর পরিমাণে সময় দিচ্ছেন,মানুষের কথা শুনছেন ,সাধ্য অনুযায়ী জনগণের সমস্যার সমাধানের চেষ্টা করছেন। আর এতেই ধীরে ধীরে জনপ্রিয়তা অর্জন করে চলছেন তিনি।যদিও আগামী নির্বাচনে সিলেট ৬ আসন থেকে কে নৌকার টিকিট পাবেন তার পরিষ্কার কোন ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। তবে টিকিট পাওয়া না পাওয়ার চিন্তা না করে জনসংযোগে ব্যস্ত সময় পার করছেন তিনি।

তবে আগামীতে কে হবেন সিলেট ৬ আসনের নৌকার মাঝি তা জানতে একটু অপেক্ষাই করতে হবে।

শেয়ার করুন