২৩ নভেম্বর ২০২৩


১২ ঘণ্টা পর ঢাকা-সিলেট রেল যোগাযোগ স্বাভাবিক

রেললাইন মেরামতের কাজ চলছে। ছবি : সংগৃহীত

শেয়ার করুন

 

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-সিলেট রেল সড়কের হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর এলাকায় তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনার ১২ ঘণ্টা পর সারা দেশের সঙ্গে সিলেটের রেল চলাচল স্বাভাবিক হয়েছে। আজ (বৃহস্পতিবার) সকাল ৮টা ২০ মিনিটে লাইনচ্যুত হওয়া তেলবাহী ট্রেনটি অপসারণ করার পর এ লাইন সচল হয়।

এর আগে বুধবার রাত ৮ টা ১০ মিনিটে উপজেলার রাউদ গাঁও এলাকায় পৌঁছালে ট্রেন লাইনচ্যুত হয়। এতে ৪টি আন্তনগর ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে। ভোগান্তিতে পড়েন কয়েক হাজার যাত্রী। দেখা দেয় সিডিউল বিপর্যয়।

শায়েস্তাগঞ্জ জংশনের স্টেশন মাস্টার আবুল খায়ের চৌধুরী জানান, আখাউড়া থেকে সিলেট সিলেটগামী তেলবাহী ট্রেন বাহুবল উপজেলার রাউদগাঁও এলাকায় পৌঁছা মাত্রই একটি বিকট শব্দ হয়। সঙ্গে সঙ্গে ট্রেনের ৫ ও ১৪ নম্বর বগি লাইনচ্যুত হয়। এতে রেল লাইনের ১০০ স্লিপার ভেঙে যায়। বগি দুটি উদ্ধার করে শ্রীমঙ্গলে পাঠানো হয়েছে। ২ শতাধিক শ্রমিক স্লিপার ও লাইন মেরামতের কাজ করেছেন। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

এএস // আতারা

শেয়ার করুন