২৩ নভেম্বর ২০২৩
নিহত আরিফ। ছবি : সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক : নগরীর টিবি গেইট এলাকায় ছাত্রলীগকর্মী আরিফ আহমদকে কুপিয়ে হত্যার ঘটনায় কাউন্সিলর নিপুসহ ১০ জনের নামে মামলা হয়েছে।
বুধবার সন্ধ্যায় নিহতের মা আঁখি বেগম বাদী হয়ে এয়ারপোর্ট থানায় মামলাটি করেছেন বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার আজবাহার আলী শেখ।
আরও পড়ুন : রাজনগরের নিখোঁজ সেই কলেজছাত্রী প্রেমিকসহ উদ্ধার : থানায় বিয়ে
তিনি গণমাধ্যমকে বলেন,’মামলায় সিসিকের ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিরণ মাহমুদ নিপুসহ ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত পরিচয়ে আরও চার থেকে পাঁচজনকে আসামি করা হয়েছে।’
হত্যাকাণ্ডের পর থেকেই কাউন্সিলর হিরণ মাহমুদ নিপু পলাতক আছেন বলে জানান আজবাহার আলী।
এ ঘটনায় আগেই আটক হওয়া রনি (২১) ও মামুন মজুমদারকে (২৮) গ্রেপ্তার দেখানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। তবে আসামিদের নাম প্রকাশ করেন নি পুলিশের এ উপ কমিশনার।
আরও পড়ুন : হবিগঞ্জে বাড়ছে ঠাণ্ডাজনিত রোগীর সংখ্যা
উল্লেখ্য,গত সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে নগরীর বালুচর টিবি গেইট এলাকায় ছাত্রলীগ কর্মী আরিফ আহমদের (১৯) ওপর হামলা হয়। আহত অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত দেড়টার দিকে মারা যান তিনি।
এএস // আতারা