২২ নভেম্বর ২০২৩
নিজস্ব প্রতিবেদক : সিলেট রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা উপবন এক্সপ্রেসের একটি ট্রেনের বগিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুনে বগির ১৬-১৭টি সিট পুড়ে গেছে। এসময় ট্রেনের ভেতর থেকে পেট্রোল ভর্তি দুটি প্লাস্টিকের বোতল উদ্ধার করেছে পুলিশ। তবে আগুনটি কীভাবে লেগেছে তা জানা সম্ভব হয়নি।
বুধবার রাত সাড়ে ৯টার দিকে সিলেট রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।
সিলেট রেলওয়ের স্টেশনের মাস্টার নুরুল ইসলাম বলেন, স্টেশনে দাঁড়িয়ে থাকা উপবন ট্রেনের একটি বগিতে হঠাৎ আগুন দেখতে পেয়ে আমরােদৌড়ে আসি। পরে ফায়ার সার্ভিসের কমৃীরা এসে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করছেন। কীভাবে আগুন লেগেছে তা এই মুহূর্তে বলা যাচ্ছে না। আগুনে কোন হতাহতের ঘটনা ঘটেনি।