১৫ নভেম্বর ২০২৩


শাযেস্তাগঞ্জে ট্রাক চাপায় সিএনজি চালক নিহত

শেয়ার করুন

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের শাযেস্তাগঞ্জে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে সিএসজি অটোরিক্সা চারক নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন সিএনজিতে থাকা দুই যাত্রী। নিহত সিএনজি চালক উপজেলার বিশাউড়া গ্রামের লিয়াকত আলীর ছেলে জাহাঙ্গীর মিয়া (৩৮)।

বুধবার সকাল ১০টায় শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর-সুরাবই নামক স্থানে এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহত দুজন মাধবপুর উপজেলার মানিকপুর গ্রামের মলাই মিয়ার ছেলে মজনু মিয়া (৪০) এবং ফারুক মিয়ার ছেলে সাইদুল মিয়া (৩৫)।

পুলিশ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, সিলেট থেকে আসা একটি মিনিট্রাক ধাক্কা দিলে দুমড়ে মুচড়ে যায় সিএনজি। এতে সিএনজির চালক ও দুই যাত্রী গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় সিএনজি চালক জাহাঙ্গীর মিয়াকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান। অপর দুজনকে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার এসআই বিপুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন