১৪ নভেম্বর ২০২৩
প্রতীকী ছবি
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজার বালুবাহী বাল্কহেডের ধাক্কায় এক নৌমাঝি নিহত হয়েছেন। সোমবার দুপুরে উপজেলার নরসিংপুর ইউনিয়নের চেলা নদীর পূর্ব চাইরগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাঝি শাহাজাহান মিয়া (৬৫)। তিনি ওই (পূর্ব চাইরগাঁও) গ্রামের মৃত সিরাজ মিয়ার পুত্র।
বিষয়টি নিশ্চিত করেছেন দোয়ারাবাজার থানার ওসি বদরুল হাসান।
আরও পড়ুন : সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় মাদরাসাশিক্ষকের প্রাণহানি
জানা গেছে , দুপুর ১২টার দিকে নদী পারাপারের সময় বিপরীত দিক থেকে আসা বালুবাহী বাল্কহেডের চাপায় মাঝি শাহজাহান মিয়া ঘটনাস্থলেই মারা যান।
এ ঘটনায় বাল্কহেডের চালকসহ দুজনকে আটক করেছে পুলিশ। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এএস // আতারা