৮ এপ্রিল ২০১৮
ওসমানীনগর প্রতিনিধি : ওসমানীনগরে রাজু মিয়া(২৫) নামের এক কুখ্যাত ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত রাজু উপজেলার গোয়ালাবাজার ইউপির জায়ফরপুর গ্রামের মৃত সাদিক মিয়ার ছেলে।
রোববার সকাল ৯টার দিকে উপজেলার গোয়ালাবাজার করনসী রোড থেকে রাজুকে ওসমানীনগর ও বিশ্বনাথ থানা পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার করা হয়।
ওসমানীনগর থানার ওসি মোহাম্মদ সহিদ উল্যা ডাকাত রাজুকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, বিশ্বনাথের একটি ডাকাতি মামলার প্রেক্ষিতে রোববার সকাল ৯টার দিকে অভিযান চালিয়ে রাজুকে গোয়ালাবাজারের করনসী রোড থেকে গ্রেফতার করা হয়। পরে তাকে বিশ্বনাথ থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়।
(আজকের সিলেট/৮ এপ্রিল/ডি/এসসি/ঘ.)