৯ নভেম্বর ২০২৩
নিজস্ব প্রতিবেদক : বিএনপি পাথর ও অসভ্য আখ্যায়িত করেছেন বর্তমান সরকারের পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী বলেন, যারা কথা বলতে চায় তাদের সঙ্গে আলোচনা চলে, পাথরের সাথে আলোচনা হয় না, মতবিরোধ পৃথিবীর সকল দেশে থাকলেও তাদের (বিএপির) মত অসভ্য আচরণ কোথাও হয় না। তিনি বলেন-হরতাল অবরোধে দ্রব্যমূল্য বৃদ্ধি পায়, উন্নয়ন ব্যাহত হয়, বিদেশীরা আস্তা হারায় । এমন মন্তব্য করে পরিকল্পনামন্ত্রী বলেন, যারা হরতাল অবরোধ করছে তারা উন্নয়ন চোখে দেখে না। উন্নয়ন বুঝে দেশের সাধারণ ও ক্ষেটে খাওয়া মানুষ।
বুধবার (৮ নভেম্বর) বিকালে সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আয়োজিত অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হসেবে উপস্থিত হলে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে এই সংবর্ধনা অনুষ্ঠানে সিসিকের সকল কাউন্সিলর ও সিলেটের বিভিন্ন স্তরের মানুষজন উপস্থিত ছিলেন।