৮ নভেম্বর ২০২৩
মধ্যনগর(সুনামগঞ্জ)প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সীমান্ত এলাকায় অভিযানে পরিচালনা করে ২৪বোতল ভারতীয় মদসহ মোঃআশিক নুর ইসলাম(২৩) নামে এক জনকে আটক করেছে সীমান্ত রক্ষা বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার ভোর রাতে উপজেলার মাটিয়ারবন বিওপি বংশীকুন্ডা উত্তর ইউপির কড়ইবাড়ী এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত আশিক নুর করইবাড়ীগ্রামের মকবুল হোসেনের পুত্র।
জানা যায়, বুধবার ভোর রাতে মধ্যনগর উপজেলার সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ২৪বোতল ভারতীয় মদসহ আশিক নুর’কে আটক করে বিজিবি। পরে মধ্যনগর থানায় একটি মামলা দায়ের করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন মধ্যনগর থানার ওসি এম ইমরান হোসেন জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।