৭ নভেম্বর ২০২৩


শাবিতে শুক্র ও শনিবার পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত

ছবি : সংগৃহীত

শেয়ার করুন

 

ক্যাম্পাস ডেস্ক: সিলেটে অবরোধ-হরতাল চলাকালীন বাস চলাচল বন্ধ থাকায় কার্যদিবসের পাশাপাশি শুক্র ও শনিবার ক্লাস পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের এক জরুরী সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপ- উপাচার্য অধ্যাপক ড. মো. কবির হোসেন।

তিনি বলেন,শুক্র ও শনিসহ যে দিনগুলোতে হরতাল- অবরোধ থাকবে না ওই দিনগুলোতে বিশ্ববিদ্যালয়ের বাস চলাচল করবে। এ দিনগুলোতে বিভাগ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের সাথে সমন্বয় করে ক্লাস ও পরীক্ষা নেবেন।

এছাড়া আগামী ২০ ডিসেম্বরের মধ্যে পরীক্ষা সম্পূর্ণ করার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

এএস // আতারা

শেয়ার করুন