৫ নভেম্বর ২০২৩
নিজস্ব প্রতিবেদক: সিলেটের কানাইঘাটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেটসহ দুজনকে আটক করে পুলিশ। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চতুল বাজারস্থ সিএনজি স্ট্যান্ডে চেকপোষ্ট বসিয়ে এপাচি মোটরসাইকেলে তল্লাশী করে দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুজনকে আটক করে পুলিশ।
আটককৃতরা হলেন, গোয়াইনঘাট উপজেলার পাথরটিলা গ্রামের সুনীল চন্দ্র শীলের পুত্র সুমন চন্দ্র শীল (৩৬) ও উপজেলার ছৈলাখেল ৮ম খন্ড (কৈকান্দিরপাড়) গ্রামের মজনু মিয়া’র পুত্র আশিক মিয়া (২০)।
পুলিশ জানায়, উপজেলার চতুল বাজারস্থ সিএনজি স্ট্যান্ডে চেকপোষ্ট বসিয়ে এপাচি মোটরসাইকেলে তল্লাশী করে দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। এসময় দুজনকে আটক করা হয়। আটককৃতদের জিজ্ঞাসাবাদের তারা জানায়, দীর্ঘদিন যাবৎ তাহারা জকিগঞ্জের ভারতীয় সীমান্তবর্তী করিমগঞ্জ এলাকা হতে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে গোয়াইনঘাটের জাফলং পর্যটন এলাকায় এসব ইয়াবা ট্যাবলেট বিক্রয় করে আসছিল।
সিলেট জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (কানাইঘাট সার্কেল) অলক কান্তি শর্মা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।