৫ নভেম্বর ২০২৩
নিজস্ব প্রতিবেদক : সিলেটের দক্ষিণ সুরমায় রুমানা বেগম (২১) নামে এক তরুণী আত্মহত্যা করেছেন। শনিবার (৪ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে দক্ষিণ সুরমার লাউয়াই এলাকার খসরু মিয়ার বাসা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা (পিপিএম)।
নিহত তরুণী ওসমানীনগর উপজেলার বাজিতপুর গ্রামের সিরাজ মিয়ার মেয়ে।
জানা গেছে, রুমানা বেগম পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। শনিবার রাতে মা-বোনের সঙ্গে ঝগড়া করেন তিনি। পরে তিনি তার শোবার কক্ষে ভিতর থেকে দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। রাত সাড়ে ১১টার দিকে বিষয়টি বুঝতে পেরে পরিবারের সদস্যরা পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
এএস // আতারা