২ নভেম্বর ২০২৩


জগন্নাথপুরে ভারতীয় চিনিসহ আটক ১১

শেয়ার করুন

 

জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুরে ভারতীয় ১২০ বস্তা চিনিসহ ১১ জনকে আটক করা হয়েছে। বুধবার সকালে জগন্নাথপুর থানার সামনে চেকপোস্ট চলাকালে পুলিশ তাদেরকে আটক করে।

আটককৃতরা হলেন, অলিউর রহমান জুলহাস (৩০), জসিম উদ্দিন (২৮), মাসুম মিয়া (২৪), হাবিবুর রহমান হাবিব (২৯), আমীর হোসেন (২৭), আলাল মিয়া (২৪), শরিফ আহমদ (২৫), মামুন মিয়া (২২), সজিব হোসেন (২০), আনহার মিয়া (২৫) ও আনোয়ার হোসেন (৩২)।

বিষয়টি নিশ্চিত করে ওসি মিজানুর রহমান জানান, সুনামগঞ্জ থেকে হবিগঞ্জ যাওয়ার পথে এ চোরাই চালানটি আটক করা হয়। এ ঘটনায় থানার উপপরিদর্শক (এসআই) অলক দাশ বাদী হয়ে মামলা করেছেন।

এসময় দু’টি পিকআপ গাড়ি ও দু’টি প্রাইভেট কার এবং নগদ ১৩ লাখ ১৪ হাজার ১০০ টাকা জব্দ করা হয় বলেও জানিয়েছেন ওসি মিজান।

এএস // আতারা

শেয়ার করুন