১ নভেম্বর ২০২৩
নিজস্ব প্রতিবেদক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার সালুটিকর এলাকায় মোটরসইকেল দুর্ঘটনায় রকিবুল হাসান সিফাত (২৪) নামে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত রকিবুল সিলেট মহানগরের কালিবাড়ি এলাকার ফজলুল হকের পুত্র ও শাবিপ্রবির রসায়ন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র।
বুধবার ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
লাশ ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।
আজকের সিলেট ডটকম / জেকেএস