৩১ অক্টোবর ২০২৩


অবরোধকালে দক্ষিণ সুরমার ওসি আহত : ধুম্রজাল

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেটে অবরোধ চলাকালে দক্ষিণ সুরমার (ওসি) মো. শামসুদ্দোহা (পিপিএম) আহত হয়েছেন। তার আহতের কারণ নিয়ে ধুম্রজাল সৃষ্টি হয়েছে ।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে দক্ষিণ সুরমার লালাবাজার সাতমাইল নামক স্থানে ঢাকা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে।

এসএমপির পদস্থ এক কর্মকর্তা বলছেন, কনস্টেবলের মিস ফায়ারে তিনি আহত হয়েছেন । অপর পদস্থ কর্মর্তা বলেছেন, পিকেটারদের ইটের আঘাতে তিনি আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দক্ষিণ সুরমা থানার সহকারী পুলিশ কমিশনারের ব্যক্তিগত সহকারীর শটগান থেকে অসাবধানতাবশত একটি গুলি বের হলে এতে আহত হন (ওসি) মো. শামসুদ্দোহা পিপিএম।

বিষয়টি নিয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপ-কমিশনার আজবাহার আলী শেখ কনস্টেবলের মিসফায়ারে আহত হওয়ার কথা স্বীকার করে বলেন, এটা তেমন বড় কিছু নয়। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং তিনি তার দায়িত্ব পালন করছেন।

অন্যদিকে এসএমপির উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহা. সোহেল রেজা পিপিএম জানান, দায়িত্ব পালনকালে পিকেটারদের ইটের আঘাতে আহত হন ওসি মো. শামসুদ্দোহা পিপিএম।

শেয়ার করুন