৩১ অক্টোবর ২০২৩
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় যুবক হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্ত লুকুছ মিয়া ওই উপজেলার শিবপাশা গ্রামের বাসিন্দা। রায়ে মৃত্যুদণ্ডের পাশাপাশি তাকে পাঁচ লাখ টাকা জরিমানাও করা হয়েছে।
সোমবার হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আজিজুল হক আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী সালেহ উদ্দিন আহমেদ জানান।
জানা গেছে,২০১১ সালের ১৫ নভেম্বর বিকেলে জমির বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় ঘটনাস্থলে মারা যান আবু ছালেক। এ ঘটনায় ১৮ নভেম্বর আবু ছালেকের আত্মীয় মুজিবুর রহমান বাদী হয়ে লুকুছ মিয়াসহ ৩০ জনকে আসামি করে আজমিরীগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন।
তদন্ত শেষে ৩০ জনকেই অভিযুক্ত আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্তকারী কর্মকর্তা। ১২ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, ৩০ আসামির মধ্যে আদালত ২৪ জনকে খালাস দেয় এবং পাঁচজন মারা গেছেন।
এএস // আতারা