৩০ অক্টোবর ২০২৩


সাপের কামড়ে আহত ওমর সানী

শেয়ার করুন

বিনোদন ডেস্ক:

ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় নায়ক ওমর সানী। ‘ডেডবডি’ নামে সিনেমায় শুটিং করতে গিয়ে রবিবার (২৯ অক্টোবর) দুপুরে সাপের কামরে আহত হয়েছেন তিনি। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমার পরিচালক এমডি ইকবাল।

তিনি বলেন, ‘রবিবার দুপুর ১২টার দিকে আমরা শুটিং করছিলাম। হঠাৎ একটি সাপ কামরে দেয় ওমর সানীকে। দ্রুত চিকিৎসকের কাছে নেয়া হলে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।’ বর্তমানে সুস্থ আছেন ওমর সানী। বিশ্রাম নিয়ে শুটিং শুরু করেছেন।

এদিকে জনপ্রিয় তারকাজুটি অনন্ত জলিল ও বর্ষাকে নিয়ে ‘কিল হিম’ সিনেমা নির্মাণের পর এবার নতুন সিনেমা নির্মাণ করছেন প্রযোজক ও পরিচালক এমডি ইকবাল। তার নতুন এ সিনেমার নাম ‘ডেডবডি’। এতে ওমর সানি ছাড়াও অভিনয় করছেন শ্যামল মাওলা, জিয়াউল হক রোশান, রাশেদ মামুন অপু, কলকাতার অভিনেত্রী অন্বেষা রায় এনি, মিষ্টি জাহান প্রমুখ।

আজকের সিলেট ডটকম / জেকেএস

শেয়ার করুন