২৯ অক্টোবর ২০২৩


ফিজা এন্ড কোং শোরুমে পিকেটারদের হামলা

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

সিলেট নগরীর শাহী ঈদগাহে ফিজা এন্ড কোং শোরুমে হামলা চালিয়েছে পিকেটিংকারীরা। রোববার বেলা সাড়ে ১১টার দিকে কেন্দ্রী শাহী ঈদগাহ মাঠের পাশে রবি সুইটস পরিচালিত ফিজা এন্ড কোং শোরুমে ভাঙ্গচুর চালায় পিকেটিংকারীরা। এতে প্রায় দেড় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির হয়েছে বলে জানিয়েছেন ফিজা এন্ড কোং এর পরিবেশক অজয় কুমার সাহা।

তিনি জানান, বিএনপি ও জামায়াতের নেতাকর্মী হঠাৎ আমার শোরুমে হামলা চালায়। এতে আমার দেড় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির হয়েছে। আমার শোরুমে কর্মচারীরা বাধা দিতে গেলে তারা কর্মচারীদের ওপরও হামলা চালায়। এতে একজন আহত হয়েছেন।

আহত কর্মচারী আমির হোসেন বলেন, দশ থেকে বারো জনের একটি দল মোটরসাইকেল নিয়ে এসে হঠাৎ হামলা চালায়। তখন শোরুমে আমরা তিনজন কর্মচারী ছিলাম। আমরা তাদের বাধা দিতে গেলে আমাদের ওপরও হামলা চালায়।

এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদের সাথে ফোন কলে যোগাযোগ করলে কোনো বক্তব্য পাওয়া যায় নি।

আজকের সিলেট ডটকম / শিচজ/ জেকেএস

শেয়ার করুন