৫ এপ্রিল ২০১৮


শাবিতে ম্যানগ্রোভ এসোসিয়েশনের নতুন কমিটি

শেয়ার করুন

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ম্যানগ্রোভ এসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংগঠনটির এক সাধারণ সভায় সদস্য বিদায়ী কমিটির সভাপতি ফয়সাল আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজমুল হকের সঞ্চালনায় নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।

সিইপি বিভাগের মুনকির ইয়ামিনকে সভাপতি ও আইপিই বিভাগের আতিক হাসান টিনকোকে সাধারণ সম্পাদক করে মোট ২২ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি শেখ আল আমিন, জাফর ইকবাল, যুগ্ম সাধারণ সম্পাদক আজিম, মো. আরিফুল ইসলাম, উম্মে ফাতেমা উর্ম্মী, কোষাধ্যক্ষ তানভির কবীর, সাংগঠনিক সম্পাদক এসএম নাইমুল ইসলাম, সহ- সাংগঠনিক সম্পাদক আল রাজ মোল্লা, রিপন মাহমুদ, পোজা অধিকার।

এছাড়া অফিস সম্পাদক হিসেবে কাব্য, সহ-অফিস সম্পাদক হিসেবে এনামুল হক, প্রচার সম্পাদক হাসিবুল হোসাইন, সহ-প্রচার সম্পাদক ফয়সাল তারিফ, সাংস্কৃতিক সম্পাদক বিপ্লব, সহ-সাংস্কৃতিক সম্পাদক সামাদ, ক্রীড়া সম্পাদক হাসান মাহমুদ, সহ-ক্রীড়া সম্পাদক আসিফ, ছাত্রী বিষয়ক সম্পাদক সোহেলী ইসলাম পপি এবং সহ-ছাত্রী বিষয়ক সম্পাদক মেহজাবীন মিমকে মনোনিত করা হয়েছে।

শেয়ার করুন