২৭ অক্টোবর ২০২৩


সিলেটে এক মঞ্চে দুই মেয়র

সিলেটে এক মঞ্চে দুই মেয়র। ছবি – সোহেল মিয়া

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

পূণ্যভূমি সিলেটের রাজনীতির ইতিহাস সবসময়ই সখ্যতা ও হৃদ্যতার। বিপরীতমুখী রাজনীতি হলেও সিলেটের রাজনীতিবিদরা বার বার সম্প্রীতির প্রমাণ দিয়ে যাচ্ছেন। ব‍্যতিক্রম নন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ও বিদায়ী মেয়র আরিফুল হক চৌধুরী।

শুক্রবার বেলা সাড়ে এগারোটায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ)-এর সিলেট বিভাগীয় নতুন কমিটির অভিষেক উপলক্ষে স্মারকগ্রন্থ ‘লেন্স’র মোড়ক উন্মোচন অনুষ্ঠানে পাশাপাশি বসে মেতে উঠেন একান্ত আলাপচারিতায়। এসময় বিষয়টি অনুষ্ঠানে আগত সবার নজর কাড়ে এবং প্রশংসা কুড়ায়।

উল্লেখ্য, আগামী ৭ নভেম্বর মেয়াদ শেষ হচ্ছে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর। স্থানীয় সরকার (সিটি করপোরেশন আইন), ২০০৯-এর ৬ ধারা মোতাবেক ৮ নভেম্বর দায়িত্ব নেবেন নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।

আজকের সিলেট ডটকম / জেকেএস

শেয়ার করুন