২৫ অক্টোবর ২০২৩


ফের আ.লীগের কৃষি ও সমবায়বিষয়ক উপকমিটির সদস্য হলেন রসায়নবিদ ড. জাফর

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : কৃষকদের জন্য ইউরিয়া স্যার উৎপাদনে বিশেষ অবদান রাখায় টানা তৃতীয়বার বাংলাদেশ আ.লীগের কৃষি ও সমবায়বিষয়ক উপকমিটির সদস্য মনোনীত হলেন রসায়নবিদ ড. মো.জাফর ইকবাল।

সোমবার (২৩ অক্টোবর) কৃষি ও সমবায় উপকমিটির চেয়ারম্যান ড. মির্জা আব্দুল জলিল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ খবর নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ আ.লীগ গঠনতন্ত্র ২৫-এর ৬ ধারা মোতাবেক রসায়নবিদ ড. জাফর ইকবালকে কেন্দ্রীয় কৃষি ও সমবায় উপকমিটির (২০২২-২০২৫) সদস্য মনোনীত করা হয়েছে।’

টানা তৃতীয়বার সদস্যপদ লাভ করে বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কৃষি ও সমবায় উপকমিটির চেয়ারম্যান ড. মির্জা আব্দুল জলিলসহ আ.লীগের সিনিয়র নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জ্ঞাপন করেছেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের মহাসচিব ড. জাফর ইকবাল।

এএস // প্রেবি // আতারা

শেয়ার করুন