২৩ অক্টোবর ২০২৩


বৃহস্পতিবার সিলেটে আ.লীগের অনলাইন প্রচারণার কৌশল কর্মশালা

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে অনলাইনে বাংলাদেশ আ.লীগের দলীয় প্রচারণা পরিচালনার কৌশলবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার (২৬ অক্টোবর) । এদিন সকালে সিলেট রিকাবী বাজারের কাজী নজরুল ইসলাম অডিটরিয়ামে এ কর্মশালার আয়োজন করা হবে।

কর্মশালায় বাংলাদেশ আ. লীগের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক, সাবেক মন্ত্রী পরিষদ সচিব ড. কবির বীন আনোয়ার উপস্থিত থাকবেন।

সিলেট জেলা ও মহানগর আ. লীগের এবং উপজেলা আ. লীগের কার্যনির্বাহী কমিটির তথ্য ও গবেষণা সম্পাদক, দপ্তর সম্পাদক, প্রচার ও প্রকাশনা সম্পাদক, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক, সহদপ্তর সম্পাদক এবং সহপ্রচার ও প্রকাশনা সম্পাদকসহ সকল উপজেলা থেকে পাঠানো অনলাইন কর্মীরা এ কর্মশালায় অংশগ্রহণ করবেন।

কর্মশালায় অংশগ্রহণকারী সকলকে একটি এনড্রয়েড মোবাইল ফোন এবং মোবাইল ফোনে কমপক্ষে ২জিবি মোবাইল ডাটা থাকতে হবে। কর্মশালায় মোবাইলে বিভিন্ন ধরনের পোস্ট করার প্রক্রিয়া অনুশীলন করানো হবে।

এএস // আতারা

শেয়ার করুন