২০ অক্টোবর ২০২৩


মোগলাবাজারে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. হারুন মিয়া (৫৩) নামে এক জনের মৃত্যু হয়েছে। নিহত হারুন মোগলাবাজার থানার উলালমহল গ্রামের মৃত আত্তর আলীর ছেলে। তিনি পেশায় একজন নির্মাণশ্রমিক।

শুক্রবার দুপুরে মোগলাবাজার থানাধীন পানিগাঁওয়ে এ দুর্ঘটনা ঘটে।

মোগলাবাজার থানার ওসি এস এম মাইন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুর ১২টার দিকে বিদ্যুৎস্পৃষ্ট হলে গুরুতর আহত হন হারুন মিয়া। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

আজকের সিলেট ডটকম / জেকেএস

শেয়ার করুন