২০ অক্টোবর ২০২৩


ফিলিস্তিনে নিহতদের স্মরণে বাদ জমআহ মসজিদে মসজিদে দোয়া, শনিবার রাষ্ট্রীয় শোক

শেয়ার করুন

আজকের সিলেট ডেস্ক : ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় নিহত ও আহতদের প্রতি সমবেদনা জানিয়ে তাদের স্মরনে শুক্রবার সারা দেশের মসজিদসহ ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে ফিলিস্তিনবাসীর জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ করেন প্রধানমন্ত্রী। আর শনিবার রাষ্ট্রীয় শোক পালন করবে বাংলাদেশ।

বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে সড়ক ভবন থেকে ভার্চ্যুয়ালি ১৫০টি সেতুসহ বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা জানান।

শেয়ার করুন