১৮ অক্টোবর ২০২৩
আজকের সিলেট ডেস্ক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহিদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল করেছে সিলেট মহানগর ছাত্রলীগ ।
বুধবার (১৮ অক্টোবর) বাদ আছর হজরত শাহজালাল (রহ.) মাজার মসজিদে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
মাহফিলে সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি কিশওয়ার জাহান সৌরভ ও সাধারণ সম্পাদক নাইম আহমদসহ ওয়ার্ড ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মিলাদ ও দোয়া মাহফিলে বঙ্গবন্ধু পুত্র শেখ রাসেলসহ তার পরিবারের শহীদ সদস্যদবৃন্দ এবং গৌরবময় মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর শহীদদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
এএস // প্রেবি // আতারা