১৮ অক্টোবর ২০২৩


সেই নুর মোহাম্মদের ওপর ফুঁসে উঠেছেন কানাইঘাটের শিক্ষক-কর্মচারীরা

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : বহুল আলোচিত-সমালোচিত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর মোহাম্মদ এর উপর ফুঁসে উঠেছেন সিলেটের কানাইঘাট উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীগণ। তারা অবিলম্বে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদের প্রত্যাহার এবং তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।

সোমবার কানাইাঘাট উপজেলা সদরে উপজেলার মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্সম্মতিক্রমে এ দাবি জানান তারা। সভার সিদ্ধান্ত মতে উপজেলার প্রধান শিক্ষগন তাদের এ দাবিতে বুধবার (১৮ অক্টোবর) আঞ্চলিক উপরিচালক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সিলেট অঞ্চল বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন।সিলেট জেলা শিক্ষা অফিসারের মাধ্যমে দেওয়া স্মারকলিপিতে উপজেলা মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ অভিযোগ করেন, কানাইঘাটের মাধ্যমিক শিক্ষা অফিসার নূর মোহাম্মদ শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তির আবেদন অগ্রায়ণ করতে ১৫ থেকে ২০ হাজার টাকা করে ঘুষ গ্রহণ করে থাকেন। ঘুষ না দিলে তাদের আবেদন রিজেক্ট করে দেন। অনেক গরিব শিক্ষক ঘুষের টাকা দিতে না পারায় তাদের এমপিওভুক্তির আবেদনে অগ্রায়ণ পাচ্ছেন না। এছাড়া
মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ কোনো স্কুল-মাদ্রাসা পরিদর্শনে গেলে খরচের নামে ৫ হাজার টাকা করে দাবি করেন। টাকা না দিলে স্কূল-মাদ্রাসা কর্তৃপক্ষকে দেখিয়ে দেওয়ার হুমকি দিয়ে থাকেন। তিনি শিক্ষা অধিদপ্তর মহা পরিচালকের ৭ অক্টোবরের ৩১২৩ ওস্মারক লঙ্ঘন করেই ঘুষ বাণিজ্য ও শিক্ষক হয়রানী চালিয়ে যাচ্ছেন বলে স্মারকলিপিতে অভিযোগ করা হয়।
স্মরকলিপিতে স্বাক্ষর করেন, কানাইঘাট রামিজা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মামুন, মানিকগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ এনামুল হক, সুরইঘাট উচ্চ বিদ্যালযের প্রধান শিক্ষক মিছবাহুর রহমান, বীরদল নয় মৌজা একাডেমীর প্রধান শিক্ষক মাহবুবুল হক, আলহাজ্ব বশির আহমদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল আমিন, সুরমা উচ্চ বিদ্যালয়ের ভাপ্রাপ্ত প্রধান শিক্ষক সাজিদ মিয়া, সুরতুন নেছা মেমোরিয়েল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ উদ্দিন, দূর্গাপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান ধিক্ষক মামুন রশিদ, চরিপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জালাল উদ্দিন, কানাইঘাট পাবলিক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াহইয়া ও বড়দেশ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নূর উদ্দিন।
স্মারকলিপির অনুলিপি শিক্ষা সন্ত্রনালয়ের সচিবসহ সরকারের বিভিন্ন দায়িত্বশীল মহলে প্রেরণ করা হয়।

উল্লেখ্য, এর আগে গত ১৬ অক্টোবর মাধ্যমিক উচ্চমাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদের বিরুদ্ধে ব্যবস্থার দাবিতে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর মহা পরিচালক বরাবরে অভিযোগ প্রেরণ করেন কানােইঘাট উপজেলার সড়কের বাজার আহমদিয়া ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুছ ছমি।

শেয়ার করুন