১৭ অক্টোবর ২০২৩


সিলেটে ট্রেনে কাটা পড়ে নিহত ১

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

সিলেটে ট্রেনে কাটা পড়ে একজন নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে সিলেটের পুরাতন রেলস্টেশনের দুই নম্বর প্লাটফর্ম এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম ইফতেখার হোসেন সুমন (৪৫)। তিনি দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাও ইউনিয়নের হাজরাই চৌধুরীগাঁও এর কটু মিয়ার পুত্র।

জানা যায়, মঙ্গলবার বিকেলে পুরাতন রেলস্টেশন এলাকায় রেললাইন দিয়ে হেটে যাওয়ার সময় ট্রেনের নিচে কাটা পড়েন ইফতেখার।

সিলেট রেলওয়ে থানার ওসি শাফিউর ইসলাম পাটুয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।

আজকের সিলেট ডটকম / জনি কান্ত শর্মা

শেয়ার করুন