১৭ অক্টোবর ২০২৩


মধ্যনগরে শারদীয় শুভেচ্ছা বিনিময় ও অর্থ বিতরণ

শেয়ার করুন

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার আওতাধীন শারদীয় দুর্গাপূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন এমপি মোয়াজ্জেম হোসেন রতন। মঙ্গলবার (১৭ অক্টোবর) বিকেলে মধ্যনগর উপজেলার কেন্দ্রীয় শারদীয় দুর্গাপূজা মন্দির চত্বরে এ শুভেচ্ছা বিনিময় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মধ্যনগর উপজেলা শাখার সভাপতি দেবল কিরণ। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক বিদ্যুৎ কান্তি সরকার।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন, মোয়াজ্জেম হোসেন রতন এমপি ।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন, ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস,মধ্যনগর উপজেলা প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা আব্দুল মোতালেব,থানা অফিসার ইনচার্জ এমরান হোসেন,বণিক সমিতির সভাপতি অমরেশ রায় চৌধুরী,বান্দ্রা দুর্গাপূজা কমিটির সভাপতি মহিরাজ হাজং,সুরঞ্জন সরকার,আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোবারক হোসেন,মধ্যনগর সদর ইউপি চেয়ারম্যান সঞ্জীব রনজন তালুকদার টিটু প্রমুখ।

বক্তাগণ শারদীয় উৎসবের প্রতিটি মণ্ডপের শান্তি-শৃঙ্খলা বজায় রেখে সুষ্ঠু-সুন্দরভাবে শারদীয় উৎসব উদযাপনের আহ্বান জানান ।

এ সময় সুনামগঞ্জ-১ আসনের তিনবারের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন এর নিজস্ব অর্থায়নে মধ্যনগর উপজেলার ৩৩ টি মণ্ডপের সভাপতি-সম্পাদকের কাছে নগদ দশহাজার করে টাকা বিতরণ করা হয়।এছাড়াও সারাদেশের ন্যায় মধ্যনগর এর তেত্রিশ পূজা মণ্ডপে একহাজার কেজি করে চালের ডিও পত্র বাংলাদেশ সরকারের পক্ষে তুলে দেন মধ্যনগর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা।

এএস // শামান্ত // আতারা

শেয়ার করুন