১৬ অক্টোবর ২০২৩


ছাতকে ‘কমিউনিটি আই সেন্টার’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সিলেটসহ সারা দেশের ২০০ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত হয়েছে ‘কমিউনিটি আই সেন্টার’। সোমবার সকালে প্রধানমন্ত্রী ভার্চুয়ালি এসব ‘কমিউনিটি আই সেন্টার’ উদ্বোধন করেছেন। এগুলোর একটি স্থাপিত হয়েছে সুনামগঞ্জের ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

উদ্বোধন উপলক্ষে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা  স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব চক্রবর্তী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান। এতে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার গোলাম মোস্তফা মুন্না, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত মোহাম্মদ লাহিন মিয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিজ মিঞা’সহ প্রমুখ।

উল্লেখ্য, সিলেট বিভাগে বিনামূল্যে চক্ষুসেবা পাওয়া কমিউনিটি আই সেন্টারগুলো হচ্ছে- এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

এসব কমিউনিটি আই সেন্টারে আগত চক্ষু রোগীকে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞের মাধ্যমে সমন্বিত উন্নত চক্ষু চিকিৎসা সেবা দেওয়া হবে।

আজকের সিলেট ডটকম / জনি কান্ত শর্মা

শেয়ার করুন